আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী

আমার দেশ অনলাইন

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী
ফাইল ছবি

ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয়ের তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ১২০ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন