আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশাল-২ আসনে ধানের শীষ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

জেলা প্রতিনিধি, বরিশাল

বরিশাল-২ আসনে ধানের শীষ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের ১৪০টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

বেসরকারি ফলাফলের ভিত্তিতে জানা গেছে, সরফুদ্দিন আহমেদ সান্টু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার ৭১৯ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রাথমিকভাবে ৬৯ হাজার ৪৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

বানারীপাড়া উপজেলার সব কেন্দ্রে ধানের শীষ প্রতীকের সরফুদ্দিন আহমেদ সান্টু পেয়েছেন ৫৩ হাজার ৮৫০ ভোট, যেখানে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩২ হাজার ১১৩ ভোট। এতে ২১ হাজার ৭৩৭ ভোটের ব্যবধান নিয়ে সান্টু এগিয়ে রয়েছেন।

উজিরপুর উপজেলার সব কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৪৩০ ভোট, আর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮ হাজার ৬১৯ ভোট। এ প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, বরিশাল-২ আসনে ধানের শীষ প্রতীকের সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন