রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ৯ কেজি ওজনের একটি আইড় মাছ লাভের আসায় সাড়ে ২২ হাজার টাকায় ক্রয় করেছেন দৌলতদিয়া ফেরি ঘাটে মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা।
সোমবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন। এর আগে একই দিন সকালে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার পদ্মা নদীতে জেলে নিখিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা জানান, তিনি জেলেদের কাছ থেকে পদ্মা নদীর বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ কিনে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। সোমবার দুপুরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার রেজাউল ইসলামের আড়তে উন্মুক্ত নিলামে অংশ নিয়ে জেলে নিখিল হালদারের কাছ থেকে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে ৯ কেজি ওজনের আইড় মাছটি মোট ২২ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
তিনি আরও জানান, মাছটি বিক্রির জন্য ইতোমধ্যে অনলাইনে সৌখিন মাছ ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। উপযুক্ত ক্রেতা পেলে সামান্য লাভে মাছটি বিক্রি করে দেবেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

