কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩) নামের দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে (কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে) এই দূর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এঘটনায় আহত হয়ে তানভীর গণি (২৩) নামে আরেক জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। এবং নিহত অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশাররফ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেল আরোহী তিনজন শহরের মজমপুর থেকে মোল্লাতেঘরিয়ায় যাচ্ছিলেন। পথে জিলা স্কুলের সামনে পৌছালে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাই। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মোঃ ফাহিম অনিক নামের আরো একজন মারা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন