গোয়ালন্দে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত নারী হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানার ইস্তানপুর ভাটাপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে নাজমা বেগম (৪০)।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নাজমা বেগমকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নাজমা বেগম কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন