আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

ফ্যাসিস্ট সরকার দ্বারা বারবার কারা নির্যাতিত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার উপজেলা মোড়ে দৈনিক আমার দেশ পাঠক ফোরামের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আমার দেশ নাগরপুর প্রতিনিধি নাগরপুর ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল আমিনসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ৭১ টেলিভিশনের মালিক আমার দেশ সম্পাদকসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও সংশ্লিষ্ট টেলিভিশনের সম্প্রচার বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

সততার সাথে সাংবাদিকতা করতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে সৎ ও সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে শারীরিক নির্যাতন, কারাবরণ ও দেশ ত্যাগ করতে হয়েছিল। আজ নতুন বাংলাদেশে আবারো হাসিনার দোসর মোস্তফা কামাল সহ অনেকেই ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় আমার দেশ পত্রিকার সম্পাদক সহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা সাংবাদিকতার প্রশ্নে সবাই এক ও অভিন্ন। এসব মামলা প্রত্যাহার করে গণমাধ্যমকে সততার সাথে দায়িত্ব পালনে সহযোগিতার আহবান করা হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...