ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব কনফারেন্স রুমে জাতীয় আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান এবং রংপুর ব্যুরো চীফ বাদশাহ ওসমানীর আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাণীশংকৈল প্রেসক্লাব।
সংবর্ধনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমার দেশ পত্রিকার প্রতিনিধিরা সবসময় সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান এবং রংপুর ব্যুরো চিফ বাদশাহ ওসমানী রাণীশংকৈল সীমান্তে তথ্য সংগ্রহে আসায় ২৩ জুন মঙ্গলবার ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়েছে স্থানীয় সাংবাদিকরা।
সংবর্ধিত অতিথি আবু সুফিয়ান বলেন, রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতি গভীর কৃতজ্ঞতা আমাকে আপনারা সংবর্ধিত করছেন। তবে মফস্বল সাংবাদিকতার এখন বড় চ্যালেঞ্জ রয়েছে। আগে আপনারা নিজেকে চেনেন যে আমি কী করেছি, কী করছি, তাহলে সাংবাদিকতার সব উত্তর পেয়ে যাবেন। সত্য ও ন্যায়ের পক্ষে কলম যুদ্ধ চালিয়ে যাবেন। সেই সঙ্গে এলাকার জনদুর্ভোগ ও উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক ও করতোয়া প্রতিনিধি বিপ্লবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,
সিনিয়র সাংবাদিক নুরুল হক, ছবিকান্ত দেব, মাহাবুব আলম, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন। উপস্থিত ছিলেন, আনিসুর রহমান বাকি, বিজয় রায়, আব্দুল জব্বার, অভিশেখ চন্দ্র রায়, মানিক, ফাইদুল, সবুজ, রাকিব ফেরদৌসসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

