শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় ২ জন আটক

শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় ২ জন আটক

শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬।

বিজ্ঞাপন

সোমবার রাতে ঝিনাইদহ শহর ও গাজীপুরের কালিয়াকৈর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম।

র‌্যাব জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা হলে অভিযান শুরু করে র‌্যাব। রাতেই ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে র‌্যাব।

গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি চালিয়ে হত্যা করা হয় নিষিদ্ধঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে খুদে বার্তা পাঠায় হত্যাকারীরা।

এ ঘটনায় রোববার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন