আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে সরোয়ার বাবলার দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে সরোয়ার বাবলার দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার দুই সহযোগী দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছ থেকে ৫৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। তারা হলেন, ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

১৭ ফেব্রুয়ারি রাতে বায়েজিদ লিংক রোড়ের একটি ভবনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ সুলতান ইকরাম (২৮) নগরের মুরাদপুরের মো. ইসহাক মিয়ার ছেলে এবং আবুল কালাম আজাদ (৬২) নগরের পাঁচলাইশ থানাধীন বিবিরহাটের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ একরাম চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ। সে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলার সহযোগী। শুধু তাই নয় ইকরাম সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগীও। এছাড়াও দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে পলাতক থেকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইন্টারনেট কলে এবং বিদেশি নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। এছাড়াও সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান একসময় 'রিচ কিডস' নামীয় একটি আলোচিত কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করে বিভিন্ন সময় পরিচয় গোপন করে প্রায় বাইরে দেশ থেকে বাংলাদেশে আসা যাওয়া করতেন।

র্যাব আরও জানায়, আসামি আবুল কামাল আজাদ সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান প্রকাশ একরামের অপরাধ জগতের ঘনিষ্ট সহযোগী। সে সন্ত্রাসীর ইমতিয়াজ সুলতান প্রকাশ একরামের চাঁদার টাকা উত্তোলনের কাজ করতো এবং তার ব্যাক্তিগত গাড়ি চালক।

সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা এবং চাঁদাবাজি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন