মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়কে পড়ে থাকা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মেঘনা থানার পুলিশ। নিহত কিশোরীর নাম মিম আক্তার( ১৯)।

বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, লাশের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ওই মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় নিশ্চিত হয়। নিহত মিম আক্তার (১৯) মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

তার স্বামীর বাড়ি পাশের উপজেলা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর (লক্ষ্মীপুর) গ্রামে। স্বামীর নাম মো. সিয়াম।

পরিবার জানিয়েছে, তাদের কোনো সন্তান নেই। স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে সড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে প্রাথমিক আলামত সংগ্রহ করে।

মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন