মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং ঢাকা খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।

জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার কিংবা পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার সঠিক কোনো কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন