অবশেষে রাকসুর ভোটার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা

অবশেষে রাকসুর ভোটার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটার হচ্ছেন। এছাড়া মনোনয়নপত্র বিতরণে আরও একদিন বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তীকরণে দফায় দফায় কর্মসূচি করে শাখা ছাত্রদল। এছাড়া গত ৩১ আগস্ট শাখা ছাত্রশিবিরও এ বিষয়ে একমত পোষণ করে।

এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

এ ছাড়াও, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমও আজ শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন