মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসানপুর রেল স্টেশন মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন পিন্টু।

বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এবং গুণবতী স্টেশনের মাঝামাঝি তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্টেশন মাস্টার জানান, ঢাকাগামী সোনার বাংলা ইঞ্জিন বিকল হওয়ার কারণে আপলাইনে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ডাউন লাইনে চালাতে গিয়ে চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। একটি বগি রেখেই মেঘনা এক্সপ্রেস চাঁদপুরে চলে যায়। ইঞ্জিন বিকল হওয়া সোনার বাংলা ট্রেনটি চট্টগ্রাম থেকে ইঞ্জিন এসে গুণবতী স্টেশনে নেওয়া হয়েছে। তারপরে সুবর্ণা এবং সোনার বাংলা ট্রেনটি চালানো হয়।

হাসানপুর রেল স্টেশন মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন পিন্টু আমার দেশকে বলেন, এ মুহূর্তে আপলাইন স্বাভাবিক রয়েছে। ডাউনলাইন স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...