আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যত ষড়যন্ত্রই হোক বিএনপিই সরকার গঠন করবে: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

যত ষড়যন্ত্রই হোক বিএনপিই সরকার গঠন করবে: দুলু

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য মুখিয়ে আছে। যত ষড়যন্ত্রই করা হোক না কেন আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিলো। দেশ জুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিলো।

বিজ্ঞাপন

সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় সময় দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় দেশের মানুষ এখন বিএনপিকে ক্ষমতায় নিতে ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি ও শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

এসব পথসভায় দুলু আরো বলেন, তিনি এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...