চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

যশোরের চৌগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। আগামী অর্থ বছরের জন্য ২৪ কোটি ৪২ লাখ ১৪ হাজার৭৮৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খানসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বাজেটে আগামী এক বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করার পরিকল্পনা তুলে ধরে আলোচনা করা হয়।

প্রধান অতিথি ফারজানা ইসলাম বলেন, যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অনেক উন্নয়ন হবে। তিনি পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের মানুষের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন