আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাভার পৌরসভার ৪ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাভার

সাভার পৌরসভার ৪ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

সাভার পৌর এলাকায় নতুন ৪টি সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার পৌরসভার প্রশাসক ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার এ কাজের উদ্বোধন করেন। এর মধ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩টি ও কোভিড নাইনটিন প্রকল্পের আওতায় ১টি সড়কের কাজ সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

পৌর এলাকার বাজার রোড, ছায়াবিথী ও গেন্ডা পৌর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ সকল কাজ শুরু করেন সংশিষ্ট ঠিকাদার। সড়কের কাজের এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌর সভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ছামছুদ্দিন, প্রকৌশলী আলম মিয়া, সাবেক পৌর কাউন্সিলর লায়ন খোরশেদ আলম, বিএনপি নেতা শরীফুজ্জামান কায়কোবাদ, ফেরদৌস আহমেদ প্রদীপ, নাসির উকিল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন