জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন বলেছেন, আগামীকালের (শনিবার) জাতীয় সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হবে। আমরা আশা করি এই সমাবেশের মাধ্যমে জাতি নতুন বার্তা পাবে। মানবিক বাংলাদেশ গঠনের রোডম্যাপ দেখতে পাবে। দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সতর্ক বার্তা পাবে।
বিজ্ঞাপন
শুক্রবার রাতে ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি এসব কথা বলেন। তার দাবি, প্রায় সাড়ে পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে জাতীয় সমাবেশের উদ্দেশে যাত্রা করেছেন তিনি।
জেলা আমির বলেন, ঢাকার এ ঐতিহাসিক সমাবেশ হবে বিগত ৫৪ বছরের মধ্যে সর্ববৃহৎ সমাবেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

