বিশিষ্ট শিল্পপতি মরহুম ইফতেখার উদ্দিন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী

বিশিষ্ট শিল্পপতি মরহুম ইফতেখার উদ্দিন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী

রাজ ওভারসীজ লিমিটেড ও বোননজা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদের (ইফতি) ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

ইফতেখার উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম নিজ এলাকায় ফটিকছড়ি, রায়পুরা বিভিন্ন মসজিদ, এতিমখানা ও ঢাকা কালিগঞ্জের ৫টি এতিমখানা, উত্তরা সহ বিভিন্ন এতিমখানা ও মসজিদে কোরআনখানি, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

এছাড়া স্মৃতি পরিষদের উদ্যোগে ধানমন্ডি তাকওয়া মসজিদ, মোহাম্মদপুর বাইতুল ফালাহ্ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, দারুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানা, ভাঙ্গা মসজিদ, মিফতাহুল উলুম ক্যাডেট মাদরাসা ও আনোয়ারা বেগম তাহফিজুল কোরআন মাদরাসা, মোহাম্মদপুর এবং অসহায় দুঃস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে। মসজিদ, এতিমখানা গুলোতে বাদ জোহর কোরআনখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্খীংদেরকে অংশ নিতে পরিবার ও ইফতেখার উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি আনিক ইনতেসার আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান মঞ্জুর পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন