গাঁজাসহ ছাত্রলীগের সাদ্দাম গ্রেপ্তার

গাঁজাসহ ছাত্রলীগের সাদ্দাম গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় তিন কেজি গাঁজাসহ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাদ্দামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুরের র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা খালিশা চাপানী ইউনিয়নের পাইকারটারী এলাকায় সাদ্দাম ওরফে রবিউল ইসলামের বাড়িতে অভিযান চলে। সেখানে তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার পাওয়া গেছে। সাদ্দাম এলাকার চিহ্নিত ছাত্রলীগ কর্মী। তিনি খালিশ চাপানী এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে।

সাদ্দামের নামে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন