যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া:  সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন। ছবি: আমার দেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস ও রেমিটেন্স, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে, সব কিছুই করেছেন শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান। শিক্ষাকে শহীদ জিয়াই এগিয়ে নিয়েছেন। সব উন্নয়নের পিছনে শহীদ জিয়া শহীদ, বেগম খালেদা জিয়া জড়িত। শহীদ জিয়াকে গার্মেন্টসের জনক বললেও ভুল হবে না।

শুক্রবার সকাল সাড়ে ১২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমূহের সাথে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন আরো বলেন, ফাউন্ডেশনকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটাকে সবাই জনগণের সম্পদ মনে করবেন। মরহুম বেগম খালেদা জিয়া কখনো তার দলের লোককে কোনো সমিতিতে নেওয়ার জন্য বলেননি। মন্ত্রী বলেন, আজকের প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মিডিয়াকে বাস্তব সত্য সমাজ ও জাতির সামনে তুলে ধরার আহবান জানান তিনি।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এছাড়া বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন,

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী,

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।

পিএসসির সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন বলেন, মত ভিন্নতা ও মতবরোধ পরিহার করে সকলকে এক হয়ে জেলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে হবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের যন্ত্রপাতি ক্রয়ের জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাপনা কীভাবে পরিচালনা করতে হবে সে ব্যাপারে ভাবতে হবে। ওপেন হার্ট সার্জারি চালু করার পরামর্শ দেন তিনি। পরিবেশের প্রতি সবাইকে লক্ষ্য রাখতে হবে ও আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে ভালো রাখতে হলে ধূমপান ত্যাগ করতে হবে ও চিন্তামুক্ত থাকতে হবে।

অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ, হাবিপ্রবির শিক্ষকবৃন্দ, জিয়া হার্ট ফাউন্ডেশন হাপাতালের চিকিৎসকবৃন্দসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন