
পুনর্ভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
দিনাজপুর সদর ও বিরল উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে নৌকা ডুবে আফজাল হোসেন (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আফজাল হোসেন বিরল উপজেলার ধর্মপুর গ্রামের মৃত গেদু মোহাম্মদের ছেলে। রোববার দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।






















