জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল


জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল
ছবি: আমার দেশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াত নেতা আনোয়ার হোসেন, ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার।

বক্তারা বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় মানতে চায় না। তাই অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন।

বক্তারা আরো বলেন, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন করতে এমনটা আমাদের আশা ছিল না। তাই দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ নেমে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশ ও মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন