দিনাজপুরে প্রাইভেটকারসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ, ৪ ডাকাত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে প্রাইভেটকারসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ, ৪ ডাকাত গ্রেপ্তার
ছবি: আমার দেশ

দিনাজপুরে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, সরঞ্জামাদি এবং একটি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকাতরা বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউসে রক্ষিত ব্যাটারিসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি ডাকাতি করে। ডাকাতিকালে জনসাধারণ ও টাওয়ারের সিকিউরিটি গার্ডকে বিভ্রান্ত করার জন্য নিজেদের বিভিন্ন ভুয়া কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় দেন এবং ভুয়া আইডি কার্ড ব্যবহার করেন।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১টায় দিনাজপু্র পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- সোহানুল ইসলাম (৪০), মো. খলিল (৩০), বরণ বালা (৪৩) ও দুলাল মিয়া (৪০)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাছ থেকে অস্ত্র ও একটি পিকআপ জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দিনাজপুর জেলা শহরের স্টেশন রোড বাহাদুর বাজার এলাকায় আবাসিক হোটেল রাজে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষ হতে ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, সরঞ্জামাদি ও পিকআপ জব্দ করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে ডাকাতদের সহযোগী মো. রোমান (২৮) ও মো. রনি (২৪) একটি প্রাইভেটকারযোগে পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন