হাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর হলেন অধ্যাপক নওশেন ওয়ান

হাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর হলেন অধ্যাপক নওশেন ওয়ান
ছবি: আমার দেশ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নওশেন ওয়ান। অধ্যাপক নওশের ওয়ান উক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।

সোমবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সহকারী সচিব শাহ আলম সিরাজ স্বাক্ষরিত একপত্রে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই পত্রে বলা হয়, বিশ্ববিদ্যাল আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ানকে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো— প্রো-ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে, উপর্যুক্ত পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’ জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে ওই পত্রে উল্লেখ করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন