মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক আমার দেশের রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ সভাপতি এবং দৈনিক মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি পদে দৈনিক খবরপত্রের রাজনগর প্রতিনিধি কে এম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মো. ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক সংবাদ সারাবেলার রাজনগর প্রতিনিধি কামরান আহমদ।
বিকেল ৪টায় ফলাফল ঘোষণার পূর্ববর্তী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানি খান, রাজনগর প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক আহমদ বখত, আব্দুল আজিজ, আবু রাইয়ান শাহীন, বর্তমান সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

