গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরাইলি ড্রোনের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আট বছর বয়সী এক শিশু।

বিজ্ঞাপন

নাসের মেডিকেল কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরাইলি ড্রোন থেকে চালানো গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, খান ইউনিসের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে শহরটির উত্তরাংশে হামাদ সিটি আবাসিক কমপ্লেক্সের পূর্বদিকে অবস্থানরত ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়।

এদিকে, ইয়ামেন হিশাম ইয়াহইয়া সাকর নামে আট বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছিল সে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ওয়াফা।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন