নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে

দিনাজপুরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: আমার দেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে জেলা স্বেচ্ছাসেবক দল ও `আমরা জুলাই যোদ্ধা'-এর ব্যানারে পৃথক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সংগঠন দুটি পৃথক এই কর্মসূচি পালন করে।

বেলা ১২টার দিকে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের নেতৃত্বে শহরের মহারাজা মোড় থেকে এক প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ করে।

বিজ্ঞাপন

মোটরসাইকেল শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

মোটরসাইকেল শোডাউনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে "আমরা জুলাই যোদ্ধা" দিনাজপুর জেলা শাখার ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...