দিনাজপুরে নিজেকে পুলিশের ওসি পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
বৃহস্পতিবার রাতে আটক আব্দুর রাজ্জাক দিনাজপুর সদর উপজেলার শেখপুরায় এলাকায় ওসির পরিচয় দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ সময় তার চালচলনে এলাকাবাসির সন্দেহ হয়। থানায় খোঁজখবর নিয়ে জানতে পারে সে একজন ভুয়া ওসি পরে এলাকাবাসী তাকে আটক করে।
আটকের পরে আব্দুর রাজ্জাক জানায় সে উপজেলা ছাত্রদলের আহবায়ক। পর তাকে কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দিনাজপুর কোতয়ালি থানার ওসি মতিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শুক্রবার সকালে দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (দপ্তরের চলতি দায়িত্ব প্রাপ্ত) ইঞ্জিনিয়ার মোঃ শাহজালাল স্বাক্ষরিত এক পত্রে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রাজ্জাককে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

