নিহত গৃহবধূর পলাতক স্বামী টঙ্গী থেকে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নিহত গৃহবধূর পলাতক স্বামী টঙ্গী থেকে গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূ শবনম হত্যা মামলার পলাতক আসামি নিহতের স্বামী জাহাঙ্গীর হোসেনকে (৩০) টঙ্গীর পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত (ওসি)কর্মকর্তা।

ওসি জানান, শুক্রবার গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ শবনম পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। শহরের নয়াবাজার এলাকায় তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ শবনমের (২৬) লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করলে গাজীপুরের টঙ্গী থেকে আসামিকে গ্রেপ্তার করে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।

নিহত গৃহবধূ ছিলেন জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: