দৈনিক আমার দেশ পত্রিকার নগরকান্দা উপজেলা প্রতিনিধি ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের পিতা আলহাজ আতিকুর রহমান (খোকা) শরীফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার দুপুর ২টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, চার পুত্র, দুই কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। মরহুম খোকা শরীফ জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা।
মরহুমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু,
নগরকান্দা প্রেসক্লাব, সালথা উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

