বাগেরহাটে মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখকে কোস্ট গার্ড পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে মিরাজের বোন লিজা ইসলাম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনি ঠোঁটার একটি চায়ের দোকান থেকে দুজন সিভিল পোশাকধারী কোস্টগার্ড সদস্য মিরাজ শেখকে আটক করে হাড়বাড়িয়া স্টেশনে নিয়ে যায়। সেখানে মিরাজকে মারধরের পর মোংলার দিক থেকে আসা ‘বাংলাদেশ কোস্ট গার্ড’ লেখা স্পিডবোটে থাকা সাত-আটজন ইউনিফর্ম পরিহিত সদস্য তার ছবি ও ভিডিও ধারণ করে চলে যান। ঘটনাটি স্থানীয় গ্রামবাসী ও মিরাজের স্ত্রীর সামনেই ঘটে।
পরিবারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, মিরাজের মোটরসাইকেলটি প্রথমে স্থানীয় দোকানদার আল আমিনের জিম্মায় রেখে গেলেও ৮-১০ দিন পর গভীর রাতে দুজন কোস্ট গার্ড সদস্য তা নিয়ে যান। এ ঘটনায় জিডি করা হলেও মিরাজ শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিরাজের মা তাসলিমা বেগম ও স্ত্রী মুক্তা খাতুন।
মা তাসলিমা বেগম বলেন, ‘আমার ছেলেকে যদি কোস্ট গার্ড মেরে ফেলে থাকে, অন্তত তার লাশটা যেন আমাদের দেয়।’
কোস্ট গার্ডের মোংলা পশ্চিম জোনের লেফটেনেন্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, ‘মাহবুবের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, তবে এলাকাবাসীর দাবি ভিন্ন কোস্ট গার্ড মিরাজকে তুলে নিয়ে গেছে।’
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

