রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বিভাগীয় শহর রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন।

বিজ্ঞাপন

এবারে কালেক্টরেট মাঠে রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য কেউ নামাজ আদায় না করলেও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ বিশেষ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন সূর্য ও নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এ দেশকে সবাই মিলেমিশে গড়ে তুলব। ভেদাভেদহীন, বৈষম্যহীন ও অন্যায়-অত্যাচারহীন সমাজ গড়ে তোলা হবে। এখানে থাকবে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের অংশগ্রহণ। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আবু সাঈদ যে লক্ষ্যে আত্মত্যাগ করেছেন, আমরা যেন সেটি নিশ্চিত করতে পারি। প্রশাসন, সামরিক প্রশাসন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে পারব।

এর আগে সকাল ৮টায় পুলিশ লাইন্সে, সকাল ৯টায় কেরামতিয়া মসজিদসহ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে রংপুরের ৮ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন