আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি জনসভায় আলতাফ হোসেন চৌধুরী

জেড জেনারেশনের প্রথম ধাপ হবে শিশুদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে তোলা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

জেড জেনারেশনের প্রথম ধাপ হবে শিশুদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে তোলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৫ বছর আমাদের সন্তানদের অশিক্ষিত ও মূর্খ করে রেখেছে। কোনো স্কুল, কলেজে ও মাদ্রাসায় পড়াশোনা হয়নি। জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির ধর্ষণের সেঞ্চুরির কথা আপনারা শুনেছেন। নেলসন ম্যান্ডেলা বলেছেন, ‘তুমি যদি একটি দেশ ধ্বংস করতে চাও, সেখানে বোমা রকেট মারতে হবে না, তাদের বিদ্যা শিক্ষা ধ্বংস করে দাও।’

রোববার বিকেলে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে পুকুরজনা বাজার সংলগ্ন মাঠে নির্বাচনি জনসভায় পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস, নকলের মহোৎসব, বিদ্যাশিক্ষা ধ্বংসের মাধ্যমে আপনার ভবিষ্যৎ সন্তানকে মুর্খ করে রাখার জন্য পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছিল। এগুলো আমাদের বদলাতে হবে। আমাদের জেড জেনারেশন উন্নয়নের প্রথম ধাপ হবে আমাদের শিশুদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে তোলা। দ্বিতীয় ধাপ হবে আগামীদিনের জন্য সুনাগরিক করে গড়ে তোলা যাতে চাকুরি ব্যবসা-বাণিজ্য করে তারা গরিব না থাকে। তৃতীয় ধাপ নারী শিক্ষা। আমাদের দেশে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে দেশের উন্নয়ন ধীরগতি হয়ে যাবে। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিল। এজন্য বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষিত মা, শিক্ষিত বোন, শিক্ষিত কন্যা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না। কারণ নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। কেউ যেন আগামী নির্বাচনে মাস্ক পড়ে মহিলা ভোট কেন্দ্রে জাল ভোট না দিতে পারে সেদিকে আমাদের মহিলাদের সজাগ থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন