আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীর সেনবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন

নোয়াখালী ও সেনবাগ প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন

নোয়াখালীর সেনবাগের বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সোয়া ৫টার দিকে সেনবাগ বিজবাগ ইউনিয়নের বকশিরহাট বাজার সংলগ্ন বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছু উদ্দিন রাত সাড়ে ৯টার সময় জানান, বিকেলে বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি সেনবাগ ফায়ার সাভির্সকে খবর দেন। এসময় বাজারে অবস্থানরত স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে বিদ্যালয়ের একটি কক্ষ ও কক্ষে থাকা একটি চেয়ার, একটি টেবিল, ১২ জোড়া হাই-লো ব্যাঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সাভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সেনবাগ ফায়ার সার্ভিসের লিডার ইলিয়াস আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আমরা যাওয়ার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে দশটার সময় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আগুনের বিষয়টি তদন্ত চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন