সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।
শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদান এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এবং রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম, আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর প্রেসক্লাব প্রশাসক রমিজ আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।
এ সময় বাছির জামাল আরো বলেন, বর্তমান সরকার, সাংবাদিক বান্ধব সরকার। শুধু এই সরকার না, এই সরকারের পূর্বসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সরকার সাংবাদিকদের সহায়তায় অনেক কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রথম ঢাকা শহরে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমাদের জাতীয় প্রেস ক্লাবের বর্তমান যে সুরম্য ভবন তা উদ্বোধন হয়েছে। এখানকার জায়গা জায়গার একটি অংশ মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে আমাদেরকে সাফ কবলা করে দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার সরকারের উদ্যোগে সাংবাদিকদের জন্য আরেকটি থাকার বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যা চলমান রয়েছে নির্মাণের।
বাছির জামাল আরও বলেন, যারা প্রবীণ সাংবাদিক রয়েছেন তাদের পেনশনেরও ব্যবস্থা করা হবে। (রোজকার কাজ) এভাবে আমাদের সাংবাদিকদের অবস্থার উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। ভবিষ্যতে আমাদের সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার আরও বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে। আজকে আমরা যাদেরকে বৃত্তি দিচ্ছি এবং অনুদান দিচ্ছি আমরা এই অনুদান এবং বৃত্তি সংখ্যা সামনে আরও বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা পাননি তারা আশাহত হওয়ার কোন কারণ নাই। ভবিষ্যতে আমরা তাদের দিকেও খেয়াল রাখব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ৫ জেলার ২৩ জনকে আর্থিক অনুদান এবং ৪ টি জে লার ৯৪ জন মেধাবী সাংবাদিক সন্তানের মাঝে শিক্ষাবৃত্বির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক ছাড়াও নবীর প্রবীন সাংবাদিকরা অংশ নেন।
পরে সন্ধায় সার্কিট হাউজ মিলনায়তনে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

