আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সেনবাগে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সেনবাগে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক ড.মাহমুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় সেনবাগ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সেনবাগ উপজেলা আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও সেনবাগ প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত উল্যাহর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুন্নবী বাচ্চু, সাবেক সম্পাদক শহিদুল ইসলাম, সেনবাগ পৌরসভা জামায়াতে ইসলামির আমির মাওলানা ইয়াছিন মিয়াজি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মনিরুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মো. খোরশেদ আলম, সেনবাগ প্রেসক্লাবের সহসভাপতি ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. নূর হোসাইন সুমন, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সেনবাগ প্রেসক্লাবের কোষাধাক্ষ্য মো. বশির আহমদ,সেনবাগ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. ফখরুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মোবারকশাহ রিপন, সেনবাগ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বাবু, সেনবাগ উপজেলা জাসাসের সভাপতি শহিদ উল্যাহ মিন্টু ও পৌরসভা জাসাসের সভাপতি আবদুল মন্নান বাবলু, সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষক নেতা আবদুল জলিল সহ অন্যান্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের দোসর মেঘনা গ্রুপ ও চ্যানেল ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাহমুদুর রহমান একজন নির্ভীক সৎ ও মজলুম সম্পাদক। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সম্পূর্ণ অন্যায় ভাবে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়। ফ্যাসিবাদী হাসিনা সরকার মাহমুদুর রহমানের ওপর ব্যাপক নির্যাতন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। মজলুম সম্পাদক আদালতে হাজিরা দিতে গিলে তাকে হাসিনার গুন্ডাবাহিনী আদালত চত্বরে পুলিশের সামনে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। অনতিবিলম্বে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান সহ পত্রিকার অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...