উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে বিএনপি প্রার্থীকে ভোট দেওয়ায় স্ত্রী ও তিন শিশুসন্তানের মা ফাতেমা আক্তারকে তালাকের পর তাদের দায়িত্ব নিয়েছে বিএনপি। ওই নারীর স্বামী ইদ্রিসের পছন্দের স্বতন্ত্র প্রার্থীকে (কাপ-পিরিচ) ভোট না দিয়ে ধানের শীষে ভোট দেওয়ায় ঘটনায় স্বামী ক্ষিপ্ত হন।

নোয়াখালীর সেনবাগের উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকশেদা আক্তার প্রিয়া একসঙ্গে ৬টি সন্তান জন্ম দিয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে উপজেলা ও পৌর বিএনপি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গ্রুপের নেতাকর্মীরা।

নোয়াখালীর সেনবাগে একই দিনে স্বামী ছায়দুল হকের মৃত্যু দেখে মারা গেলেন স্ত্রী বিবি মরিয়ম। ঘটনাটি বৃহস্পতিবার সাড়ে বিকাল ৫টায় উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের ভুইয়া বাড়িতে ঘটে।

সেনবাগের ছাতারপাইয়া বাজার থেকে দক্ষিণমুখী চৌমুহনী খাল ও ছাতারপাইয়া থেকে পশ্চিমমুখী সোনাইমুড়ী খাল এবং ছাতারপাইয়া থেকে উত্তরমুখী ছিলাদী খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মহিন উদ্দিন ফরায়েজি বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নোয়াখালীর সেনবাগে যৌথ বাহিনীর নেতৃত্বে প্রধান বাণিজ্যিক কেন্দ্র সেবারহাটের উত্তর পাশে ফেনী-চৌমুহনী সরকারি খাল দখল করে দোকানপাট, বাঁধ ও ব্রিজ নির্মাণের কারণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে উপজেলার সেবারহাট বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ছয়শত টাকাসহ দু’জনকে আটক হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর ২০১১ সালের ৬ জুলাই ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায় হরতাল পালনকালে এডিসি হারুন ও বিপ্লবের নেতৃত্বে নৃশংস হামলা করা হয়।

নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে মাত্র পাঁচ মিনিটের এক ভয়াবহ টর্নেডোর আঘাতে তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় গাছ ও কাঁচা ঘরবাড়ি ভেঙে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এবার এই আসনটিতে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় সেনবাগ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ভোররাত চারটায় উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমেদের বাড়িতে ১০-১৫ জন ডাকাত হানা দেয়। ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে তারা।