আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশের অভিযানে টঙ্গীতে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

পুলিশের অভিযানে টঙ্গীতে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্নপর্যায়ে নেতাসহ ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারতরা হলেন- টঙ্গী দত্তপাড়ার মৃত রহমান মোল্লার ছেলে ঢাকা বিভাগীয় গার্মেন্টস শ্রমিকলীগের সভাপতি এমএ কাশেম মোল্লা (৫৫), এরশাদনগর ৪নং ব্লকের মনিরুল ইসলাম ওরফে মনু (৪৮), ৪৯নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সদস্য মনির হোসেন (৪৫), গাজীপুর মহানগর তাতী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী ইকবার (৫০), ৪৮নং ওয়ার্ড মোটর শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সুজন (৪৪), শিখা আক্তার ওরফে শিল্পী (৩২), বাচ্চু মিয়া (৫৯), বিদ্যুৎ শিকদার (৩৮) ও গাসিক ৫৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি প্রার্থী হারুনুর রশিদ (৩৮)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ (মঙ্গলবার) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন