আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফতুল্লা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বহিঃস্কৃতরা হলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মোঃ মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম ও কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক। বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বহিঃস্কৃত এসব নেতাদের বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে বিএনপির আরেক বহিঃস্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন