আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সমীরণ দেওয়ান বহিষ্কার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সমীরণ দেওয়ান বহিষ্কার

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি-২৯৮ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সমীরণ দেওয়ানকে দলের প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সমীরণ দেওয়ানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সমীরণ দেওয়ান বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন।

এদিকে সমীরণ দেওয়ান অভিযোগ করে বলেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তার ভাতিজা দাউদুল ইসলাম ভূঁইয়াকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে তার নিশ্চিত বিজয় ঠেকিয়ে দেন।

তবে বহিষ্কারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি সমীরণ দেওয়ান। তিনি জানান, বর্তমানে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...