মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার সদর উপজেলার খাগদী এলাকার সার্বিক ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পাম্প শ্রমিকেরা জানান, রাত ৯টার দিকে আকস্মিক একদল হেলমেট পড়া যুবক এসে সার্বিক পেট্রোল পাম্পে হামলা চালান।
এ সময় সার্বিক ফিলিং স্টেশনের অফিস ও সার্বিক বাস ডিপোর সিকিউরিটি রুম ভাঙচুর করে পালিয়ে যান হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা পুলিশ কর্মকর্তারা। এ সময় সার্বিক পরিবহনের ডিপোতে কোনো বাসা ছিল না। অনেক আগেই বাস সরিয়ে ফেলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী। তিনি বলেন, কে বা কারা যেন পাম্পে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়ন করা আছে। হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


