কাঁঠালিয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম, থানায় মামলা

উপজেলা প্রতিনিধি, কাঁঠালিয়া (ঝালকাঠি)

কাঁঠালিয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম, থানায় মামলা

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমির বিরোধ কেন্দ্র করে রবিউল ইসলাম নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। গত শুক্রবার ( ৪ এপ্রিল) আহতের শিক্ষকের বড় ভাই মো.আমিনুল ইসলাম বাদী হয়ে ৭জন আসামী করে থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করা হয়।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানাগেছে, উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মনির জমাদ্দারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই বাড়ীর স্কুল শিক্ষক রবিউল ইসলামের সাথে। রবিউল উপজেলার আমুয়া ইউনিয়নের উত্তর বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক।

গত মঙ্গলবার (১ এপ্রিল) সকালে জমির মালিকানা দাবী করে, শিক্ষক রবিউলের কাচারী ঘর ভাংচুর করে মনির ও তার ভাইরা। ভাংচুরে বাঁধা দেয় এবং মোবাইল ফোনে ভাংচুরর দৃশ্য ধারন করে রবিউল। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা শিক্ষক রবিউলের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ফোনটি ফেরত আনার চেষ্টা করলে দাও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় শিক্ষকের মা ফিরোজা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে আসামীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করে। অভিযোগ অস্বীকার করে মনির হোসেন জানান, তাদের পাকের ঘরের পাশে রাস্তা দখল করে জোর করে ঘর নির্মাণ করে শিক্ষক রবিউল ও তার ভাই আমিনুল। ওই ঘর সরাতে গেলে এতে বাঁধা দেয় রবিউল এ নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়।

থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় ওই শিক্ষকের বড় ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন