সারা দেশকুড়িয়ে পাওয়া লাখ টাকার স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন সাগর-সাকিব
সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের হাতেম আলী কলেজের শিক্ষার্থী মো. সাগর ও চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব। কুড়িয়ে পাওয়া ১ লাখ ৩ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি স্মার্টফোন প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে তারা প্রমাণ করেছেন— সততা এখনো বেঁচে আছে।







