কাঁঠালিয়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

কাঁঠালিয়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩৯ পোটলা গাঁজা ও আট পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চেঁচরি ও পশ্চিম আউড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম চেঁচরি গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে মতিউর রহমান মোল্লাকে ৩৯ পোটলা গাঁজাসহ আটক করা হয়। কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়।

অন্যদিকে, উপজেলার পশ্চিম আউড়া গ্রামে পৃথক অভিযানে আট পিস ইয়াবাসহ অন্তর হাওলাদার ও মো. জাহিদুল ইসলামকে আটক করা হয়। অন্তর হাওলাদার ওই গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে। জাহিদুল ইসলামের বাবার নাম রব বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, এসআই মোহন ও এএসআই আলতাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন