নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর মাছুম রানা (৩৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তালতলা এলাকার একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি বন্দর উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তার স্বামী। বিভিন্ন জায়গায় খোঁজাখোজির করেও তার কোন সন্ধান না পেয়ে বন্দর থানায় জিডি করা হয়। সুমি আক্তার বলেন পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে এনে কয়েকজন মিলে তাকে মোটরসাইকেলে করে অপহরণের পর কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয়। হত্যার সাথে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
বন্দর থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ কাজ করছেন। নিহত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

