কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা

কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারন নেছার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদ, পিতা—হাজী আবদুর রহিম মাহমুদ, মাতা—জাহানারা মাহমুদ, বাড়ি নম্বর ৪১৬, মুন্সেফ বাড়ী, কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লাকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম দৈনিক আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কুমিল্লাবাসীর জন্য কাজ করতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা চাই।

আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন