আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমপি নির্বাচিত হলে হাওরের চাঁদাবাজি রুখে দেবো

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

এমপি নির্বাচিত হলে হাওরের চাঁদাবাজি রুখে দেবো
ছবি: আমার দেশ।

এমপি নির্বাচিত হলে হাওর জনপদের চাঁদাবাজি রুখে দিবেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন।

তোফায়েল আহম্মেদ বলেন, হাওরের জনপদে গত ৫৪ বছর কোনো উন্নয়ন হয়নি। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে পিছিয়ে আছি আমরা। সম্ভাবনার এই আসনে বালু, পাথর, পর্যটন খাত রয়েছে। সীমান্তের ওপার থেকে শুল্ক স্টেশন হয়ে কয়লা আমদানি করা হয়। কোটি কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়। রাস্তাঘাটের উন্নয়ন হয় না, দুর্নীতি হয়। বালু মহালে পথে পথে চাঁদাবাজি হয়। শ্রমিক, ব্যবসায়ীরা অধিকার ফিরে পায়না। আমি আপনাদের ভালোবাসায় এমপি হলে চাঁদাবাজি রুখে দেবো।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডে নামে মানুষকে মন ভুলানো গল্প শুনানো হচ্ছে। এসব ভাঁওতাবাজি। আমি কার্ড বা বেকার ভাতা নয়, প্রতিটি মানুষকে দক্ষ করে গড়ে তুলবো। হাতে হাতে কাজ দেয়া হবে।

তাহিরপুর উপজেলা জামায়াতের আমির রোকন উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিনের সঞ্চালনায়

এসময় আরো বক্তব্য রাখেন, সদ্য জামায়াতে যোগদানকারী তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাবেক কৃষকদলের তাহিরপুর উপজেলা সভাপতি ফেরদৌস আলম, দক্ষিন বড়দল ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন