আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ ঢাকার এতো কাছে থেকেও উন্নয়ন নাই

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ ঢাকার এতো কাছে থেকেও উন্নয়ন নাই

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জ ঢাকার এতো কাছে থেকেও উন্নয়ন নাই। আমাদের ছেলেরা খেলাধুলা করবে তার জন্য একটা ভাল মাঠ নাই। আমার ছেলেরা পড়াশুনা করবে, এখানে সরকারি বিশ্ববিদ্যালয় নাই। আমাদের সন্তানদের অন্য জায়গায় যেতে হয় হাইয়ার এডুকেশনের জন্য। আমরা চাই এই মানিকগঞ্জ যেন এমন একটা মডেল জেলা হয় যেখানে সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে। আমাদের যদি ইচ্ছা থাকে আল্লাহ নিশ্চয়ই আমাদের স্বপ্ন পূরণ করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল তারা কিছুই করে যায় নাই মানিকগঞ্জের জন্যে। কেন, মানিকগঞ্জে মানুষের একটাই অপরাধ ছিল তারা বিএনপি করে। এই অপরাধের জন্য বিগত ১৭ বছরে মানিকগঞ্জে কিছু করা হয়নি। সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট দিয়ে মানিকগঞ্জে আবার ধানের শীষ ফিরিয়ে নিয়ে আসব। ধানের শীষ ফিরে আসলে মানিকগঞ্জে আবার উন্নয়ন হবে।

নির্বাচনি এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি এ্যাড. আ ফ ম নূরতাজ আলম বাহার।

জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. জামিলুর রশিদ খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. জিন্নাহ খান, সদস্য সচিব রাকিবুর রহমান রাকিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব প্রমুখ।

এসময় জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী জনসভায় উপস্থিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন