সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট
এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

সোনারগাঁয়ে পিরোজপুরের পাঁচানী এলাকায় গত শুক্রবার সকালে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে গত শুক্রবার সকালে প্রথমে রাসেল বাহিনীর লোকজন হামিদ বাহিনীর লোকজনের ওপর হামলা চালায়। পরে হামিদ বাহিনীর লোকজন পাল্টা হামলা চালাতে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...