বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে তাঁর নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

এরপরই তাকে দ্রুত সিলেট নগরে নিয়ে এসে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গেলে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, শুক্রবার সকালে মন্ত্রী তাঁর নির্বাচনি এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন